ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো জামিনের দিনই আদালত প্রাঙ্গণে বিতর্কে পরীমনি, সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় সমালোচনা স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন ৩২ বছর বয়সীরা বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ড্রেসআপ নেই, ডাক্তার নাকি দালাল বোঝা মুশকিল: দুদক চেয়ারম্যান সংসদ অধিবেশন ঘিরে ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আশ্বাস সরকারের হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

তারেক রহমানকে ঢাবির ডক্টরেট ডিগ্রি দেওয়ার দাবি ভুয়া: ফ্যাক্টওয়াচ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 183

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ।

প্রতিষ্ঠানটি জানায়, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ফেসবুকে দাবি ছড়ানো হয় যে, বিশ্ববিদ্যালয়টি তাকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে। তবে অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

ফ্যাক্টওয়াচের তথ্যমতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ ধরনের তথ্য সম্পূর্ণ ভুয়া।

দাবিটির সত্যতা যাচাই করতে বিভিন্ন সংবাদমাধ্যম ও অনলাইন সূত্রে অনুসন্ধান চালানো হলেও কোথাও প্রধানমন্ত্রীকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

ফ্যাক্টওয়াচ জানায়, গত মঙ্গলবার ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক একটি কর্মশালার উদ্বোধন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তবে ওই অনুষ্ঠানে তাকে কোনো ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক রফিকুল ইসলাম বলেন, কাউকে ডক্টরেট ডিগ্রি দিতে হলে বিশেষ সমাবর্তনের আয়োজন করতে হয়। এছাড়া একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনও প্রয়োজন। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

ফ্যাক্টওয়াচ আরও জানায়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর ভিডিও ও গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য শনাক্ত ও প্রতিরোধে নিয়মিত কাজ করছে প্রতিষ্ঠানটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানকে ঢাবির ডক্টরেট ডিগ্রি দেওয়ার দাবি ভুয়া: ফ্যাক্টওয়াচ

আপডেট সময় : ০২:৫৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬