ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো জামিনের দিনই আদালত প্রাঙ্গণে বিতর্কে পরীমনি, সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় সমালোচনা স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন ৩২ বছর বয়সীরা বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ড্রেসআপ নেই, ডাক্তার নাকি দালাল বোঝা মুশকিল: দুদক চেয়ারম্যান সংসদ অধিবেশন ঘিরে ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আশ্বাস সরকারের হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সায়েদাবাদে আর চলবে না অবৈধ কাউন্টার, আধুনিক টার্মিনাল গড়তে বড় উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 45

রাজধানীর যানজট কমানো ও গণপরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সায়েদাবাদ বাস টার্মিনালকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এখন থেকে টার্মিনালের বাইরে গড়ে ওঠা অনুমোদনহীন বাস কাউন্টার উচ্ছেদ করে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল ব্যবহার বাধ্যতামূলক করা হবে।

বুধবার নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহণ নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

সভায় সিদ্ধান্ত হয়, টার্মিনালের অভ্যন্তরে থাকা ৬টি ব্লকের ১১০টি টিকিট কাউন্টার নতুনভাবে পুনর্বিন্যাস করা হবে। ন্যায্যতার ভিত্তিতে কাউন্টার বরাদ্দ দিতে পরিবহণ মালিক সমিতি, সিটি কর্পোরেশন ও ট্রাফিক পুলিশ একসঙ্গে কাজ করবে।

একই সঙ্গে টার্মিনালের বাইরে বা আশপাশে গড়ে ওঠা সব অবৈধ কাউন্টার ও দোকানপাট দ্রুত উচ্ছেদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টার্মিনালের অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং পরিত্যক্ত বাসের অবশিষ্টাংশ অপসারণ করা হবে। মূল নকশা অনুযায়ী বাস চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় স্থানে সীমানাপ্রাচীরও নির্মাণ করা হবে।

যাত্রীসেবার মান বাড়াতে আধুনিক ব্রেস্ট ফিডিং সেন্টার, বড় বিশ্রামাগার, পরিচ্ছন্ন টয়লেট, পুলিশ ফাঁড়ি এবং নিয়ন সাইনবোর্ড স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাস টার্মিনালের পূর্ণ ব্যবহার অত্যন্ত জরুরি। পরিবহণ মালিক ও শ্রমিকদের সুবিধা নিশ্চিত করে সায়েদাবাদকে আধুনিক ও ব্যবহারবান্ধব টার্মিনাল হিসেবে গড়ে তোলা হবে।

সংসদ সদস্য শিমুল বিশ্বাস বলেন, বাসগুলো টার্মিনালের ভেতর থেকে চলাচল করলে যাত্রীদের নিরাপত্তা বাড়বে এবং ঈদের মতো ব্যস্ত সময়ে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতাও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সায়েদাবাদে আর চলবে না অবৈধ কাউন্টার, আধুনিক টার্মিনাল গড়তে বড় উদ্যোগ

আপডেট সময় : ০৩:৩৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬