সংবাদ শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির নবনির্বাচিত নারী এমপিদের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:৫৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / 95

বিএনপির সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। তিনি নবনির্বাচিত সদস্যদের সঙ্গে নিয়ে সমাধি প্রাঙ্গণে দোয়া-মোনাজাতে অংশ নেন এবং শ্রদ্ধা জানান।
এর আগে রোববার রাতে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথ পাঠ করান।


























