থানায় দালালের দৌরাত্ম্য বন্ধে কঠোর নির্দেশ, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
- আপডেট সময় : ০৪:২৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 144

রাজধানী ঢাকাসহ সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের অধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।
পরিদর্শনকালে মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিউটি অফিসারসহ দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন।
স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে সেবা দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
























