ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

জামিনে বেরিয়েই নজরদারিতে শীর্ষ সন্ত্রাসীরা, নিউমার্কেট হত্যাকাণ্ডে জোর তদন্ত

রিফাতুজ্জামান প্রিন্স
  • আপডেট সময় : ০৪:১৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 57

রাজধানীতে জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের কঠোর গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। শনিবার সকালে কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে এবং শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডের ঘটনায় ছায়া তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা জানান, রাজধানীর ব্যস্ত এলাকা নিউমার্কেটে সংঘটিত আলোচিত হত্যাকাণ্ডের পর অপরাধীদের শনাক্তে র‌্যাবের একাধিক দল কাজ করছে। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে এই হত্যার উদ্দেশ্য ও পেছনের জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে গুরুত্ব দিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

সম্প্রতি কয়েকজন শীর্ষ সন্ত্রাসী জামিনে কারাগার থেকে মুক্ত হওয়ার পর রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ দেখা দেয়। এ বিষয়ে র‌্যাব স্পষ্টভাবে জানায়, শুধু টিটন হত্যাকাণ্ডের অভিযুক্তরাই নয়, বরং জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়ানোর চেষ্টা করছে—এমন সকল ব্যক্তিকে কঠোর নজরদারির আওতায় আনা হয়েছে।

র‌্যাব আরও জানায়, শীর্ষ সন্ত্রাসীসহ যেকোনো পর্যায়ের অপরাধী যাতে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে সংস্থাটি বদ্ধপরিকর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জামিনে বেরিয়েই নজরদারিতে শীর্ষ সন্ত্রাসীরা, নিউমার্কেট হত্যাকাণ্ডে জোর তদন্ত

আপডেট সময় : ০৪:১৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬