ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো জামিনের দিনই আদালত প্রাঙ্গণে বিতর্কে পরীমনি, সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় সমালোচনা স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন ৩২ বছর বয়সীরা বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ড্রেসআপ নেই, ডাক্তার নাকি দালাল বোঝা মুশকিল: দুদক চেয়ারম্যান সংসদ অধিবেশন ঘিরে ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আশ্বাস সরকারের হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নবম পে স্কেল বাস্তবায়নের পথে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 134

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। আগামী ১ জুলাই থেকেই এর প্রথম ধাপ কার্যকর হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে আভাস পাওয়া গেছে।

গত ২১ এপ্রিল জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ প্রণয়নে গঠিত কমিটি পুনর্গঠন করে সরকার। সম্প্রতি এসব কমিটি তাদের মতামত জমা দিয়েছে। সেই সুপারিশের ভিত্তিতেই নতুন পে স্কেল কার্যকর করার প্রক্রিয়া এগোচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, জীবনযাত্রার ব্যয়, বাজারদর ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্গঠনের জন্য গঠিত কমিটি তাদের প্রস্তাব জমা দিয়েছে। প্রস্তাবে আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের কথা বলা হয়েছে।

জানা গেছে, আসন্ন ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেটে এ খাতে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে মূল বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে এবং পরবর্তীতে ধাপে ধাপে ভাতা বাড়ানোর বিষয়টি বিবেচনায় থাকবে।

বর্তমানে সচিব কমিটির প্রস্তাবগুলো পর্যালোচনার অধীনে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের উচ্চ পর্যায় থেকে নেওয়া হবে বলে জানা গেছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০১৫ সালে সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর দীর্ঘ সময় পার হলেও নবম পে স্কেল কার্যকর হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল প্রণয়নের জন্য কমিশন গঠন করে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডের একজন কর্মচারীর বর্তমান মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হতে পারে। বর্তমানে ভাতাসহ মোট বেতন প্রায় ১৬ হাজার ৯৫০ টাকা হলেও নতুন কাঠামো কার্যকর হলে তা বেড়ে প্রায় ৪১ হাজার ৯০৮ টাকা পর্যন্ত হতে পারে বলে প্রস্তাবে উল্লেখ রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নবম পে স্কেল বাস্তবায়নের পথে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা

আপডেট সময় : ০৮:৩৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬