ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের গ্যাস সংকটে রাজধানীতে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকরা

প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার—সংসদে গয়েশ্বরের মন্তব্যে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 132

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও তা কখনোই স্বামী-স্ত্রীর মতো নির্ভরশীল হবে না; বরং সমমর্যাদার ভিত্তিতেই সম্পর্ক গড়ে উঠতে হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন না, তাদের রাজনৈতিক অবস্থান ঐতিহাসিকভাবেও ভিন্ন। তিনি দাবি করেন, ১৯৪৭ সালের সময় যারা অখণ্ড ভারতের পক্ষে ছিলেন, তাদের সঙ্গে বর্তমান জাতীয়তাবাদী রাজনীতির পার্থক্য রয়েছে।

তিনি আরও বলেন, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক অবশ্যই থাকবে, তবে তা মর্যাদা ও সমতার ভিত্তিতে হওয়া উচিত। কোনো ধরনের নির্ভরশীল বা অসম সম্পর্ক গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে গয়েশ্বর বলেন, সংসদীয় প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণে বাস্তবতার প্রতিফলন রয়েছে এবং অতীতকে অস্বীকার না করে বর্তমানকে স্বীকার করার দৃষ্টিভঙ্গি প্রশংসনীয়।

নিজ দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতীয় ঐক্য ও দেশপ্রেমের ভিত্তিতে রাজনীতি গড়ে তোলার আহ্বান ছিল তার। সমালোচনার মধ্য দিয়েই গণতন্ত্র শক্তিশালী হয় বলেও মন্তব্য করেন তিনি।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি জানান, জিয়াউর রহমানের আহ্বানে উদ্বুদ্ধ হয়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি বলেন, দেশের বৈষম্য ও বঞ্চনা দূর করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই সেই সংগ্রাম শুরু হয়েছিল, যা এখনো সম্পূর্ণ শেষ হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার—সংসদে গয়েশ্বরের মন্তব্যে আলোচনা

আপডেট সময় : ০৮:০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬