ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আইনি পরিস্থিতিতে প্রাণঘাতী বলপ্রয়োগ করতে পারে পুলিশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শ্রমিক আন্দোলন ঘিরে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে: তারেক রহমান চার মাসে রেমিট্যান্সে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি, দেশে এলো ১১৬৮ কোটি ডলার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদো-পুত্র সারা আলী খানের সঙ্গে বন্ধুত্ব ভাঙার কারণ জানালেন ওরি মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১২ নভেম্বর পর্যন্ত আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, জানাল পেট্রোবাংলা আগামী গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হবে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

নতুন শিক্ষা কারিকুলামে সমতা নিশ্চিত হবে, ২-৩ বছরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 177

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নতুন শিক্ষা কারিকুলামে কোনো ধরনের বৈষম্য বা ভেদাভেদ থাকবে না এবং এতে সমান মান নিশ্চিত করা হবে। তিনি জানান, নতুন কারিকুলাম উন্নয়নে সরকার নতুনভাবে কাজ করছে এবং আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে এটি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের মূল্যায়ন ব্যবস্থাকে আরও মানসম্মত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে তাদের প্রশিক্ষণ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে। ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে পূর্ণ প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে বলে তিনি জানান। প্রশিক্ষণ সম্পন্ন ও উত্তীর্ণ হওয়ার পরই শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া যাবে।

তিনি আরও বলেন, দেশের ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোট ১ লাখ ২০ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ের জন্য নীতিমালা একসঙ্গে পরিবর্তন করা সম্ভব নয়। তাই ধাপে ধাপে নীতিমালা বাস্তবায়ন করা হচ্ছে এবং শিক্ষকদের পূর্ণ মনিটরিংয়ের আওতায় আনার কাজ চলছে।

এর আগে প্রতিমন্ত্রী নরসিংদী শিশু একাডেমিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন, যেখানে স্বাধীনতা ও সাম্প্রতিক সামাজিক আন্দোলনকে কেন্দ্র করে পরিবেশনা উপস্থাপন করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নতুন শিক্ষা কারিকুলামে সমতা নিশ্চিত হবে, ২-৩ বছরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৭:৩৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬