ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

এপ্রিলের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স ২১২ কোটি ডলার, বেড়েছে প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 46

চলতি মাসের প্রথম ১৯ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স।

সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২১২ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১৭১ কোটি ৯০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৯ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৩৩ কোটি ৬০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় প্রায় ২০ দশমিক ৬০ শতাংশ বেশি।

এর আগে গত মার্চে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা এক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ।

ফেব্রুয়ারি ও জানুয়ারিতে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ৩০২ কোটি ৭ লাখ ও ৩১৭ কোটি ৯ লাখ ডলার। ডিসেম্বর মাসে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এপ্রিলের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স ২১২ কোটি ডলার, বেড়েছে প্রবৃদ্ধি

আপডেট সময় : ০৭:৫৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬