ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আইনি পরিস্থিতিতে প্রাণঘাতী বলপ্রয়োগ করতে পারে পুলিশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শ্রমিক আন্দোলন ঘিরে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে: তারেক রহমান চার মাসে রেমিট্যান্সে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি, দেশে এলো ১১৬৮ কোটি ডলার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদো-পুত্র সারা আলী খানের সঙ্গে বন্ধুত্ব ভাঙার কারণ জানালেন ওরি মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১২ নভেম্বর পর্যন্ত আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, জানাল পেট্রোবাংলা

শাহরুখের সঙ্গে দেখা, ছবি বাঁধিয়ে রেখেছেন সৌরসেনী: ‘মাঝেমধ্যে ছবিটার সঙ্গে কথাও বলি’

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 100

মাত্র ৯ বছর বয়সে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন টালিউডের মডেল-অভিনেত্রী সৌরসেনী মৈত্র। এরপর ১৬ বছর বয়সেই অভিনয়ে পা রাখেন তিনি। তবে ছোটবেলায় অভিনয়কেই যে ভবিষ্যতের পেশা হিসেবে বেছে নেবেন, এমনটা কখনো ভাবেননি বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

অভিনয়ের কোনো প্রথাগত প্রশিক্ষণ না থাকায় নিজেকে এখনো ‘নন টেকনিক্যাল’ অভিনেত্রী হিসেবেই দেখেন সৌরসেনী। তবুও কলকাতার পাশাপাশি বলিউডেও নিজের অভিনয় দিয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এ প্রজন্মের পরিচিত অভিনেত্রীদের মধ্যে এখন অন্যতম নাম সৌরসেনী মৈত্র।

সম্প্রতি মুক্তি পাওয়া তার সিনেমা ‘নিব্বা নিব্বি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এই সিনেমায় নতুন ধরনের একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন অভিনেত্রী। সিনেমাটির প্রচারণার কাজও এরই মধ্যে শেষ হয়েছে।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মডেলিং ও অভিনয় জগতে নিজের পথচলার গল্প তুলে ধরেছেন সৌরসেনী। বেদব্রত পাইনের ‘চিটাগং’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। কলকাতার পাশাপাশি বলিউডেও বেশ কয়েকটি কাজ করেছেন তিনি। তবে এখনো নিজের পছন্দের চরিত্র ও গল্প বেছে নিয়েই সিনেমায় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেত্রী।

বর্তমানে সিঙ্গেল রয়েছেন সৌরসেনী। তার ভাষ্য অনুযায়ী, প্রেম করার মতো সময়ও যেন তার হাতে নেই। যদিও ৯ বছর বয়সে মডেলিং শুরু করলেও নিজের মডেলিংয়ের সময়টা বেশ উপভোগ করেছেন তিনি।

মডেলিং এবং বিজ্ঞাপনী সিনেমায় কাজ করতে করতেই অভিনয়ের জগতে প্রবেশের সুযোগ আসে সৌরসেনীর। ২০১২ সালে বেদব্রত পাইনের ‘চিটাগং’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এর পাশাপাশি মুম্বাইয়ের কয়েকটি বিজ্ঞাপনী সংস্থার সঙ্গেও কাজ করেছেন।

কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই কাজের মধ্য দিয়ে অভিনয় শেখার পথ বেছে নিয়েছেন সৌরসেনী। আর এ কারণেই তার ক্যারিয়ারের অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছে চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে বৈচিত্র্য। গতানুগতিক নায়িকার চরিত্রে নিজেকে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন ধরনের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে নিজেকে তুলে ধরেছেন তিনি।

সাক্ষাৎকারে নিজের প্রিয় তারকা শাহরুখ খানকে নিয়েও আবেগঘন কথা বলেছেন সৌরসেনী। তিনি জানিয়েছেন, শাহরুখই তার স্বপ্নের পুরুষ এবং প্রথম ‘ভালোবাসা’। অভিনেত্রীর পছন্দের সিনেমার তালিকায় রয়েছে শাহরুখ অভিনীত ‘ডিয়ার জিন্দেগি’।

শাহরুখের প্রসঙ্গ উঠতেই উচ্ছ্বসিত হয়ে সৌরসেনী বলেন, প্রশ্নটি করার আগেই শুধু নাম শুনে তিনি উত্তেজিত হয়ে গিয়েছিলেন। তিনি শাহরুখকে খুব ভালোবাসেন বলেও জানান।

অভিনেত্রী জানান, কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রথমবার শাহরুখ খানের সঙ্গে তার দেখা হয়েছিল। সেসময় তার সঙ্গে একটি ছবি তুলেছিলেন। সেই ছবিটি তিনি নিজের বাড়িতে বাঁধিয়ে রেখেছেন। এমনকি মাঝেমধ্যে ছবিটির সঙ্গে কথাও বলেন বলে জানান সৌরসেনী।

এরপর মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে আরও দুবার শাহরুখের সঙ্গে দেখা হয় তার। প্রথমবার শাহরুখকে প্রণাম করেছিলেন সৌরসেনী। তখন অভিনেতা তার গাল টিপে আদর করেছিলেন।

সেই মুহূর্তের স্মৃতিচারণ করে সৌরসেনী বলেন, তিনি শাহরুখকে সরাসরি বলেছিলেন—‘স্যার, আমি তো আর মেকআপ তুলব না, স্নানও করব না সাত দিন।’

জবাবে শাহরুখ তাকে আরও ভালো কাজ করার পরামর্শ দেন। সৌরসেনীর ভাষ্য অনুযায়ী, শাহরুখ বলেছিলেন—‘দূর পাগল মেয়ে, আরও ভালো কাজ করো! মণীশের কাছে তোমার কথা শুনেছি। আরও উন্নতি কর জীবনে।’

প্রিয় তারকার সঙ্গে দেখা করলে অনেক সময় তার প্রতি থাকা মোহ কেটে যেতে পারে—এমন কথা প্রচলিত থাকলেও সৌরসেনীর অভিজ্ঞতা একেবারেই ভিন্ন। তার মতে, শাহরুখের সঙ্গে দেখা হওয়ার পর বরং তার প্রতি সম্মান আরও বেড়েছে।

সৌরসেনী বলেন, প্রত্যেক মানুষকে শাহরুখ যেভাবে শ্রদ্ধা ও সম্মান করেন, সেটি সত্যিই শেখার মতো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শাহরুখের সঙ্গে দেখা, ছবি বাঁধিয়ে রেখেছেন সৌরসেনী: ‘মাঝেমধ্যে ছবিটার সঙ্গে কথাও বলি’

আপডেট সময় : ০৪:৩১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬