ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
পরবর্তী প্রজন্মের সামনে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বাংলাদেশ-ভারত সম্পর্কে নেতিবাচক কিছু নেই, আলোচনায় অনেক সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, বেড়েছে ৩ লাখের বেশি আগামী ১০ বছরের বিদ্যুৎ-জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: তারেক রহমান রাষ্ট্রপতি পদে কর্নেল (অব.) অলি আহমদকে ১১ দলীয় জোটের মনোনয়ন কার্ড ঢোকাতে হবে না এটিএমে, ট্যাপ করেই টাকা তোলার সুবিধা চালু ২১ বছরের সংসার শেষে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী কমলাপুর স্টেডিয়ামের নোংরা পরিবেশে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী, প্রশাসক সাময়িক বরখাস্ত সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হক গ্রেপ্তার আবুল খায়ের গ্রুপে ২৫০ জনের চাকরি, এইচএসসি পাসেই আবেদন

আবুল খায়ের গ্রুপে ২৫০ জনের চাকরি, এইচএসসি পাসেই আবেদন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 2

দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে ২৫০ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের কোনো পূর্বঅভিজ্ঞতা ছাড়াই এ পদে আবেদন করার সুযোগ রয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সেলস রিপ্রেজেন্টেটিভ পদে ২৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন করতে প্রার্থীদের ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

এ নিয়োগে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল হিসেবে দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ১১ হাজার থেকে ২২ হাজার টাকা পর্যন্ত হতে পারে। গ্রেড অনুযায়ী বেতনের পাশাপাশি টিএ-ডিএ, মোবাইল বিল, গ্রেড অ্যালাউন্স, পণ্যভিত্তিক ইনসেন্টিভ ও ঈদ বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। পাশাপাশি পদোন্নতির সুযোগও রয়েছে।

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানা ও সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬।

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত তথ্য জানতে আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আবুল খায়ের গ্রুপে ২৫০ জনের চাকরি, এইচএসসি পাসেই আবেদন

আপডেট সময় : ০৫:০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬