ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

মণিরামপুরে জামায়াতের তিন নেতা পদ স্থগিত, মাটি বাণিজ্য ও সংঘর্ষের অভিযোগে বড় সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 91

যশোরের মণিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটনসহ তিন নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে। নদ খননের মাটি বিক্রির অর্থ ভাগাভাগি, হাট ইজারা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে।

শুক্রবার (১৩ জুন) উপজেলা জামায়াতের সাংগঠনিক সভা শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। স্থগিত হওয়া অন্য দুই নেতা হলেন জেলা শুরা সদস্য মহিউল ইসলাম এবং পৌর টিম সদস্য ফারুক হোসেন।

সূত্র জানায়, গত ৩০ এপ্রিল হরিহর নদ খননের মাটি বিক্রির অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে স্থানীয়ভাবে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরবর্তীতে দলীয় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

তদন্তে আরও উঠে আসে, কিছু নেতার বিরুদ্ধে প্রশাসনিক প্রভাব খাটানো, হাট ইজারা নিয়ে আর্থিক অনিয়মসহ একাধিক অভিযোগ। জেলা জামায়াত গঠিত কমিটি সরেজমিন তদন্ত শেষে এ সুপারিশ দেয়।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, আহসান হাবিব লিটনের পদ দুই মাস, মহিউল ইসলামের তিন মাস এবং ফারুক হোসেনের পদ দুই মাসের জন্য স্থগিত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মণিরামপুরে জামায়াতের তিন নেতা পদ স্থগিত, মাটি বাণিজ্য ও সংঘর্ষের অভিযোগে বড় সিদ্ধান্ত

আপডেট সময় : ০৪:৪৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬