ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো জামিনের দিনই আদালত প্রাঙ্গণে বিতর্কে পরীমনি, সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় সমালোচনা স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন ৩২ বছর বয়সীরা বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ড্রেসআপ নেই, ডাক্তার নাকি দালাল বোঝা মুশকিল: দুদক চেয়ারম্যান সংসদ অধিবেশন ঘিরে ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আশ্বাস সরকারের হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করা যাবে না—কঠোর সতর্কতা দিল মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 137

ভিজিটর ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করা বা পারিশ্রমিক গ্রহণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। শনিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।

বার্তায় বলা হয়, বি১ ও বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু সীমিত ব্যবসায়িক কার্যক্রম করা গেলেও যেমন চুক্তি নিয়ে আলোচনা, দরকষাকষি বা সম্মেলনে অংশগ্রহণ—তবে কোনো ধরনের চাকরি করা বা যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার কাছ থেকে পারিশ্রমিক গ্রহণ করা আইনত অনুমোদিত নয়।

দূতাবাস আরও সতর্ক করে জানায়, ভিজিটর ভিসার অপব্যবহার করে যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করা বা স্থায়ীভাবে কর্মসংস্থানের চেষ্টা করা ভিসার শর্ত ভঙ্গের শামিল।

এর আগে এক পৃথক বার্তায় দূতাবাস জানায়, শুধুমাত্র সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে যাওয়া ভিসার বৈধ ব্যবহার নয়। এমন উদ্দেশ্য ধরা পড়লে কনস্যুলার কর্মকর্তারা ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে পারেন বলেও উল্লেখ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করা যাবে না—কঠোর সতর্কতা দিল মার্কিন দূতাবাস

আপডেট সময় : ০৮:৩৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬