ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সৌদি আরবে ৩৫ লাখ বাংলাদেশি প্রবাসীর জন্য সরকারের জরুরি নির্দেশনা, যা মানা বাধ্যতামূলক সার ব্যবস্থাপনায় অনিয়ম হলেই ডিলারশিপ বাতিল, কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা: কৃষিমন্ত্রী শিগগিরই বসছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভা, কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা: নিবন্ধন বাধ্যতামূলক, সর্বোচ্চ গতি ২৫ কিমি পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে ৬ সদস্যের নতুন বোর্ড গঠন এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, ফি ১৫০ টাকা পোশাক শ্রমিকদের দাবি ঘিরে রোববার গঠন হচ্ছে নতুন ন্যূনতম মজুরি বোর্ড তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার: বাবার হত্যা মামলা, বন্ধুর ৭ দিনের রিমান্ড আবেদন এইচএসসি পাস করা সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

৯৯৯ সেবায় বিলম্ব ও বারবার কল স্থানান্তর, হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 71

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রমে বিলম্ব, একাধিকবার কল অন্যত্র স্থানান্তর এবং দ্রুত পুলিশি সহায়তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগে রুল জারি করেছেন হাইকোর্ট।

জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সায়কা কবির।

রুলে আদালত জানতে চেয়েছেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রমে বিলম্ব, বারবার কল অন্যত্র স্থানান্তর, কার্যকর জিপিএস-ভিত্তিক লোকেশন ও কলার শনাক্তকরণ ব্যবস্থা নিশ্চিত করতে ব্যর্থতা এবং নিকটতম পুলিশ ফোর্স, টহল দল বা ইউনিট দ্রুত মোতায়েনে ব্যর্থতাকে কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না।

এ ছাড়া কার্যকর ‘জিরো এফআইআর’ ব্যবস্থা প্রণয়ন, বাস্তবায়ন ও তা বজায় রাখতে ব্যর্থতার কারণে নাগরিকের সময়মতো পুলিশি সুরক্ষা এবং আইনের আশ্রয় পাওয়ার অধিকার ক্ষুণ্ন হয়েছে কিনা, তাও জানতে চেয়েছেন আদালত।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিচালক বা অফিসার ইনচার্জ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৯৯৯ সেবায় বিলম্ব ও বারবার কল স্থানান্তর, হাইকোর্টের রুল

আপডেট সময় : ০৬:১৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬