ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি এসএমসি এন্টারপ্রাইজে অফিসার পদে নিয়োগ, আবেদন চলবে ৫ আগস্ট পর্যন্ত হজের বিমান ভাড়া আরও কমানোর উদ্যোগ, হাজিদের আবাসন ব্যয় কমাতেও আলোচনা অপ্রয়োজনীয় সিজার এড়িয়ে মায়ের দুধ খাওয়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মানবপাচার ও অনলাইন স্ক্যাম চক্রে ‘জিরো টলারেন্স’, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন

নির্বাচনে জিতলে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চান নওয়াজ শরিফ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 13

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রধান নওয়াজ শরিফ বলেছেন, আসন্ন আজাদ কাশ্মীর নির্বাচনে তার দল বিজয়ী হলে তিনি বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অনুরোধ করবেন, যেন তাকে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) মুজাফফরাবাদে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে রসিকতার ছলে এ মন্তব্য করেন নওয়াজ শরিফ। আগামী ২৭ জুলাই শুরু হতে যাওয়া নির্বাচনের প্রচারণায় তার সঙ্গে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।

সমাবেশে নওয়াজ শরিফ বলেন, আজাদ কাশ্মীর তার কাছে দ্বিতীয় বাড়ির মতো। তিনি প্রতিশ্রুতি দেন, পিএমএল-এন সরকার গঠন করতে পারলে প্রতি তিন মাস অন্তর তিনি সেখানে গিয়ে উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করবেন।

তিনি আরও ঘোষণা দেন, সরকার গঠন করতে পারলে আজাদ কাশ্মীরের বাজেট দশগুণ বৃদ্ধি করা হবে। পাশাপাশি মুজাফফরাবাদের মানুষের যাতায়াত ও স্বাস্থ্যসেবার উন্নয়নে দ্রুত ১০টি আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস এবং ১৫টি ভ্রাম্যমাণ হাসপাতাল দেওয়া হবে।

একই অনুষ্ঠানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেন, তিনি সেখানে শুধু অতিথি হিসেবে যাননি, বরং জন্মসূত্রেই তিনি একজন কাশ্মীরি। তিনি দাবি করেন, পিএমএল-এন নির্বাচিত হলে আজাদ কাশ্মীরের মানুষের জীবনমান ও উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

এ সময় তরুণদের জন্য ২ হাজার শিক্ষাবৃত্তি এবং ল্যাপটপ বিতরণের ঘোষণা দেন মরিয়ম নওয়াজ। এছাড়া সহজ শর্তে আবাসন সুবিধা এবং এলাকা পরিচ্ছন্ন রাখতে নতুন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি।

সূত্র: জিও নিউজ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নির্বাচনে জিতলে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চান নওয়াজ শরিফ

আপডেট সময় : ০৬:২৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬