ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন, আপিল বিভাগের চূড়ান্ত রায়

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 54

সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ করলে কোনো কর্মচারী পেনশন সুবিধা পাওয়ার অধিকারী হবেন না বলে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের এই রায়ের মাধ্যমে এ বিষয়ে হাইকোর্টের আগের রায় বাতিল করা হয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গত ৯ জুলাই ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব। এর আগে গত ১১ মার্চ বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করে এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক। তাদের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে নিজেই শুনানি করেন মাহবুব মোরশেদ।

পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেন, আইনসভা প্রজ্ঞা ও যৌক্তিক বিবেচনার ভিত্তিতেই এমন বিধান করেছে যে, সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে কোনো কর্মকর্তা বা কর্মচারী পদত্যাগ করলে তিনি পেনশন বা সংশ্লিষ্ট সুবিধার অধিকারী হবেন না।

মামলার নথি অনুযায়ী, মাহবুব মোরশেদ ১৯৯১ সালে সহকারী বিচারক হিসেবে বিচার বিভাগে যোগ দেন। প্রায় ১৯ বছর চাকরি করার পর অতিরিক্ত জেলা জজ হিসেবে দায়িত্ব পালনকালে ২০১১ সালের ৩১ জানুয়ারি স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরে ২০১৫ সালে চাকরির ১৯ বছর বিবেচনায় ৬১ শতাংশ পেনশন ও আনুতোষিকের জন্য আইন মন্ত্রণালয়ে আবেদন করেন।

এর পর ২০১৫ সালের ২৫ মার্চ প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জানানো হয়, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে পূর্ববর্তী চাকরির সময় পেনশনের জন্য গণ্য হবে না। এছাড়া ২৫ বছর পূর্ণ না হওয়ায় ১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইন অনুযায়ী তিনি পেনশন পাওয়ার যোগ্য নন।

ওই চিঠির বৈধতা এবং সংশ্লিষ্ট বিধি চ্যালেঞ্জ করে ২০১৬ সালে হাইকোর্টে রিট করেন মাহবুব মোরশেদ। শুনানি শেষে ২০২১ সালের ১৮ মার্চ হাইকোর্ট চিঠিটিকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেন এবং চাকরির মেয়াদ অনুযায়ী তার পেনশন ও অন্যান্য বকেয়া সুবিধা ৯০ দিনের মধ্যে নির্ধারণ ও পরিশোধের নির্দেশ দেন।

তবে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের অনুমতি চেয়ে আবেদন করলে ২০২২ সালের ২৪ অক্টোবর আপিল বিভাগ তা গ্রহণ করেন এবং হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ বহাল রাখেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে চূড়ান্ত রায় প্রদান করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন, আপিল বিভাগের চূড়ান্ত রায়

আপডেট সময় : ১০:১৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬