ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

জুলাই শহীদদের হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 12

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন, পুনর্বাসন এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জুলাই শহীদদের হত্যাকারীদের বিচার এ দেশের আইন অনুযায়ী এ দেশের মাটিতেই হবে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান, স্বীকৃতি, জীবনমান উন্নয়ন, পূর্ণাঙ্গ পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, রাষ্ট্র তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে শহীদ ও আহতদের আত্মত্যাগের মূল্যায়ন করবে। একই সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে।

তবে বিচারের নামে যেন কোনো নিরপরাধ ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজন হলে কিছুটা সময় নেওয়া হবে, কিন্তু আইন মেনেই প্রকৃত অপরাধীদের বিচার করা হবে।

বক্তব্যে ব্যক্তিগত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, প্রতিশোধ নয়, বরং জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে এগিয়ে নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, তার বিশ্বাস—তার মা কিংবা ভাই বেঁচে থাকলে তারাও একই পরামর্শ দিতেন।

শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রিয়জন হারানোর যে কষ্ট তারা বয়ে বেড়াচ্ছেন, সেই বেদনা তিনি উপলব্ধি করতে পারেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় বহু মানুষ শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সেই কষ্টের অনুভূতি তার নিজের জীবনেও রয়েছে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, গৃহায়ণমন্ত্রী জাকারিয়া তাহের, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুলাই শহীদদের হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ১০:৩০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬