ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
৪৮ জেলায় তাপপ্রবাহ, ৭২ ঘণ্টার মধ্যে স্বস্তির বৃষ্টির আভাস আদ্-দ্বীন হাসপাতাল চিকিৎসা কার্যক্রমের উপযোগী নয়, তদন্তে অবহেলার প্রমাণ: স্বাস্থ্যমন্ত্রী ৭৫ ইউনিট পর্যন্ত আবাসিক বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করল বিইআরসি আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, তদন্ত প্রতিবেদন জমা মিরপুরে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিবকে পদ থেকে সরাল সরকার প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করল সরকার বেনাপোলে এনসিপি নেতার গাড়িবহরে হামলা, আহত ৪ মধ্যপ্রাচ্য উত্তেজনায় আন্তর্জাতিক স্বর্ণবাজারে দামে পতন, বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে বিদ্রোহ ও সংকটে তৃণমূলের বড় সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গে সব সাংগঠনিক কমিটি ভেঙে দিল দল ২০২৬ বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন, ইয়ামাল সেরা খেলোয়াড়—গাভির বড় ভবিষ্যদ্বাণী

বেনাপোলে এনসিপি নেতার গাড়িবহরে হামলা, আহত ৪

যশোর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 6
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব।

তবে হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্যান্য নেতারা নিরাপদে ছিলেন বলে জানিয়েছে দলটি।

হামলায় কারা জড়িত ছিল এবং কী কারণে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানান, সীমান্ত এলাকায় তাদের আগমনের খবর পাওয়ার পর গতরাতে যেসব পরিবারকে পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নেয়। পরে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

ফেরার পথে তাদের গাড়িবহরে হামলা চালানো হয় এবং গাড়ি ভাঙচুর করা হয় বলেও তিনি দাবি করেন। তিনি আরও জানান, ঘটনার সময় চারজন আহত হলেও অন্যরা নিরাপদে ছিলেন।

তিনি সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে নিজেদের অবস্থান অবিচল থাকবে বলেও উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেনাপোলে এনসিপি নেতার গাড়িবহরে হামলা, আহত ৪

আপডেট সময় : ০৭:৪৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬