৯৬৮ পদে নিয়োগ দেবে জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়
- আপডেট সময় : ০৪:০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / 27

বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। জেলা জজ ও এর অধীন আদালত এবং ট্রাইব্যুনালসমূহে ৮টি পদে মোট ৯৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠান: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়
পদসংখ্যা: ৮টি
মোট নিয়োগ: ৯৬৮ জন
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
কর্মস্থল: দেশের যেকোনো স্থান
আবেদনের মাধ্যম: অনলাইন
বয়সসীমা
১ মে ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না।
আবেদন শুরু ও শেষ
আবেদন শুরু: ১৮ মে ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ৪ জুন ২০২৬, বিকাল ৫টা
আবেদন সংক্রান্ত নির্দেশনা
আবেদনের সময় ৩০০×৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের পর কিংবা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন ফি
টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
- ১ থেকে ৫ নম্বর পদের জন্য ফি ১১২ টাকা
- ৬ থেকে ৮ নম্বর পদের জন্য ফি ৫৬ টাকা
আবেদন ফি ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে এবং এ টাকা অফেরতযোগ্য।



















