ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

উপবৃত্তি শিক্ষার্থীদের তথ্য সংগ্রহে নতুন নির্দেশনা, ৭ মের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 94

ষষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও প্রেরণ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। যেসব শিক্ষার্থীর বাবা-মায়ের মৃত্যু বা বিবাহ বিচ্ছেদের কারণে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর সফটওয়্যারে যুক্ত করা যাচ্ছে না, তাদের আলাদা করে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এইচএসপি-এমআইএস সফটওয়্যারে ৬ষ্ঠ, একাদশ ও সমমান শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি কার্যক্রম চলছে।

তবে কিছু ক্ষেত্রে বাবা বা মা জীবিত না থাকা, উভয়ের মৃত্যু অথবা বিবাহ বিচ্ছেদের কারণে এনআইডি নম্বর যুক্ত করা সম্ভব হচ্ছে না। এসব শিক্ষার্থীর তথ্য আলাদা করে সংগ্রহ করতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, যেসব শিক্ষার্থীর ক্ষেত্রে শুধু বাবা জীবিত, শুধু মা জীবিত, উভয়েই মৃত অথবা বিবাহ বিচ্ছেদের কারণে অভিভাবকের তথ্য দেওয়া যাচ্ছে না—তাদের তালিকা পৃথকভাবে প্রস্তুত করতে হবে।

এ তথ্য উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে নির্ধারিত ছকে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিকভাবে পাঠাতে হবে। ছকে শিক্ষার্থীর সংখ্যা, প্রতিষ্ঠানের নাম, ইআইআইএন নম্বরসহ বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, এসব তথ্য আগামী ৭ মে’র মধ্যে পাঠানো বাধ্যতামূলক এবং বিষয়টি ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উপবৃত্তি শিক্ষার্থীদের তথ্য সংগ্রহে নতুন নির্দেশনা, ৭ মের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ

আপডেট সময় : ০৭:১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬