ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

ঈদে মুক্তি পাচ্ছে ‘নাকফুলের কাব্য’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 74

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির তারিখ পেল পূজা চেরি ও আদর আজাদ জুটির প্রথম সিনেমা ‘নাকফুলের কাব্য’। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড জানিয়েছে, আসন্ন কুরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

দুই বছর আগে নির্মাণকাজ শুরু হওয়া এ সিনেমাটি ২০২৪ সালে ছাড়পত্র পেলেও এতদিন মুক্তি পায়নি। যদিও এই জুটির আরও দুটি সিনেমা ইতোমধ্যে মুক্তি পেয়ে দর্শকের সাড়া পেয়েছে, তবে তাদের প্রথম কাজ ছিল ‘নাকফুলের কাব্য’।

সিনেমাটির নাম শুরুতে ‘নাকফুল’ রাখা হয়েছিল। তবে একই নামে আগেই একটি সিনেমা নিবন্ধিত থাকায় নাম পরিবর্তন করে ‘নাকফুলের কাব্য’ রাখা হয়।

আলোক হাসান পরিচালিত এ সিনেমায় পূজা চেরি ও আদর আজাদের পাশাপাশি আরও অভিনয় করেছেন আলী রাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ ও গাজী রাকায়েত।

গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমার গল্পে প্রেম ও বিরহের একটি আবেগঘন কাহিনি তুলে ধরা হয়েছে। সমাজের নানা বাধা ও প্রতিকূলতার মধ্যেও ভালোবাসার সংগ্রামকে কেন্দ্র করেই এগিয়েছে এর গল্প।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঈদে মুক্তি পাচ্ছে ‘নাকফুলের কাব্য’

আপডেট সময় : ০৫:১৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬