ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

এনআইডি করতে এসএসসি সনদ বাধ্যতামূলক, নতুন নির্দেশনায় কঠোর নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 32

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে নতুন নির্দেশনা জারি করেছে Bangladesh Election Commission। এখন থেকে ভোটার নিবন্ধনের সময় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি ও সমমানের সনদ বাধ্যতামূলকভাবে ডাটাবেজে সংযুক্ত করতে হবে।

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। দেশের সব উপজেলা ও থানা নির্বাচন রেজিস্ট্রেশন অফিসারদের এই নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে, বিশেষ করে জন্মতারিখ যাচাই করতে এসএসসি ও সমমানের সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা তার বেশি হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট অফিসগুলো ডাটাবেজে এসব সনদ সংযুক্ত করছে না। ফলে তথ্য যাচাই ও সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি হচ্ছে।

এছাড়া কিছু ক্ষেত্রে আবেদনকারীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা অস্বীকার করায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যা নির্বাচন কমিশনের ভাবমূর্তির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।

এই পরিস্থিতি এড়াতে নতুন নির্দেশনায় বলা হয়েছে, নিবন্ধনের সময় যদি কেউ মাধ্যমিক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হন, তাহলে তার এসএসসি বা সমমানের সনদ (জন্মতারিখসহ) অবশ্যই ডাটাবেজে সংযুক্ত করতে হবে।

এমনকি উচ্চ মাধ্যমিক, স্নাতক বা তার ঊর্ধ্বতন ডিগ্রিধারী হলেও এসএসসি সনদ সংযুক্ত করা বাধ্যতামূলক থাকবে। পাশাপাশি এসব সনদের হার্ড কপিও সংশ্লিষ্ট অফিসে সংরক্ষণ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত তদারকি ও মনিটরিং নিশ্চিত করতে হবে, যাতে এই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এনআইডি করতে এসএসসি সনদ বাধ্যতামূলক, নতুন নির্দেশনায় কঠোর নির্বাচন কমিশন

আপডেট সময় : ০১:০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬