নুসরাতের মনোনয়ন নিতে ইসিকে নির্দেশ
- আপডেট সময় : ০৬:৪৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / 129

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে নুসরাত তাবাসসুম–এর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে নুসরাত তাবাসসুমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
এর আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।
গত ২২ এপ্রিল নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করেছিল। কমিশনের তথ্যমতে, সেদিন বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল, তবে নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন বিকেল ৪টা ১৯ মিনিটে।
এর আগে একই দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতাও স্থগিত করেছিল নির্বাচন কমিশন।
আগামী ১২ মে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে ২২ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।


























