ঢাকা ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
পোশাক শ্রমিকদের দাবি ঘিরে রোববার গঠন হচ্ছে নতুন ন্যূনতম মজুরি বোর্ড তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার: বাবার হত্যা মামলা, বন্ধুর ৭ দিনের রিমান্ড আবেদন এইচএসসি পাস করা সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন সাবিকুন্নাহার মুন্নী, সম্পদ বিবরণীতে কোটি টাকার তথ্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 127

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী। তিনি দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কমিশনে দাখিল করা তার হলফনামা অনুযায়ী, সাবিকুন্নাহারের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৩১৬ টাকা। বার্ষিক আয় দেখানো হয়েছে ১৬ লাখ ৭ হাজার ২৫০ টাকা, আর নগদ অর্থ হিসেবে রয়েছে ১ লাখ টাকা।

পেশায় আইনজীবী এই প্রার্থী তার হলফনামায় ১৩ ভরি সোনা থাকার কথা উল্লেখ করেছেন। এছাড়া তার একটি ব্যক্তিগত গাড়ি রয়েছে, যার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৭০ হাজার টাকা। অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৪৪ লাখ ৭৬ হাজার ৫৫০ টাকা, যা বর্তমানে আনুমানিক ৮৯ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত হয়েছে।

স্থাবর সম্পদের ক্ষেত্রেও উল্লেখযোগ্য তথ্য রয়েছে। রাজধানীর উত্তরায় তার একটি জমি রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে ৮ লাখ ৮ হাজার ৫০০ টাকা। এছাড়া নিজস্ব প্লটে নির্মিত ভবনের মূল্য ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ ১ হাজার ৭৬৩ টাকা। মোট স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ১ কোটি ৩৩ লাখ ১০ হাজার ২৬৩ টাকা, যা বর্তমানে আনুমানিক ৮ কোটি ৫০ লাখ টাকায় দাঁড়িয়েছে।

হলফনামায় তার স্বামীর সম্পদের বিবরণও উল্লেখ করা হয়েছে। তার স্বামীর অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ২ কোটি ২২ লাখ ৮৯ হাজার ২৯৫ টাকা, যা বর্তমানে প্রায় ২ কোটি ৪৯ লাখ ৯২ হাজার ১৩০ টাকা হয়েছে।

এছাড়া স্বামীর নামে থাকা স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ৬১ লাখ ৯ হাজার ৪৩৪ টাকা হলেও বর্তমানে এর মূল্য প্রায় ১৬ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন সাবিকুন্নাহার মুন্নী, সম্পদ বিবরণীতে কোটি টাকার তথ্য

আপডেট সময় : ০৬:২৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬