ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

জ্বালানি সংকটে শিল্প উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়নি, পাট খাতে বড় অগ্রগতির আশা: বস্ত্র ও পাট মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 33

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে দেশের শিল্প কারখানায় উৎপাদন বা রপ্তানি কার্যক্রমে কোনো বড় ধরনের প্রভাব পড়েনি। তিনি এটিকে কয়েক বছর আগের বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির ফলাফল হিসেবে উল্লেখ করেন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় জিয়া হল প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৫ দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিল্প খাতকে আরও গতিশীল করতে স্বল্প জ্বালানি ব্যবহারকারী শিল্প কারখানায় বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি জ্বালানি তেল ও গ্যাসের চাহিদা পূরণে সক্ষমতা বাড়াতে সরকার আরও বেশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির উদ্যোগ নিচ্ছে।

তিনি আরও বলেন, দেশে জ্বালানি সংকট নতুন নয় এবং এটি মূলত কয়েক বছর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে তৈরি হওয়া বৈশ্বিক পরিস্থিতির অংশ।

পাট খাত নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, ঐতিহ্যবাহী পাট শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে স্বল্প সময়ে পাটবীজে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে পাটবীজ আমদানির প্রয়োজন হবে না। পাশাপাশি পলিথিনের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যের ব্যবহার ও রপ্তানি বাড়াতে গবেষণা ও কারিগরি সহায়তা জোরদার করা হচ্ছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যে এসব উদ্যোগের ইতিবাচক ফল পাওয়া যাবে। উদ্বোধনের পর তিনি পাট মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব, স্থানীয় সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জ্বালানি সংকটে শিল্প উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়নি, পাট খাতে বড় অগ্রগতির আশা: বস্ত্র ও পাট মন্ত্রী

আপডেট সময় : ০৭:২৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬