ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
পোশাক শ্রমিকদের দাবি ঘিরে রোববার গঠন হচ্ছে নতুন ন্যূনতম মজুরি বোর্ড তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার: বাবার হত্যা মামলা, বন্ধুর ৭ দিনের রিমান্ড আবেদন এইচএসসি পাস করা সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া হচ্ছে না: নৌপরিবহন মন্ত্রী

রিফাতুজ্জামান প্রিন্স
  • আপডেট সময় : ০৭:২০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 130

চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন নৌ-পরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

মন্ত্রী বলেন, সরকার বা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি-এর অনুমোদনের ভিত্তিতে কেবল বন্দরের নির্দিষ্ট টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগ দেওয়া হয়। এ ক্ষেত্রে দেশি ও বিদেশি উভয় অপারেটরই বিবেচনায় রাখা হয়।

তিনি আরও জানান, বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং আমদানি-রপ্তানি কার্যক্রমের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়নের অংশ হিসেবে বিভিন্ন টার্মিনাল পরিচালনায় দেশি-বিদেশি অপারেটর কাজ করছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল বর্তমানে একটি বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

এছাড়া কর্ণফুলী নদীর তীরে লালদিয়া চরে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য পিপিপি পদ্ধতিতে ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালস বিভি-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, বন্দরের মালিকানা বা নিয়ন্ত্রণ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই; বরং দক্ষতা ও সক্ষমতা বাড়াতে নির্দিষ্ট সেবার ক্ষেত্রে অপারেটর নিয়োগ দেওয়া হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া হচ্ছে না: নৌপরিবহন মন্ত্রী

আপডেট সময় : ০৭:২০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬