ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

অগ্নিদগ্ধ শিশু লামিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন ড. খন্দকার মারুফ হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 61

রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ শিশুকন্যা লামিয়ার (৮) চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে তিনি হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজখবর নেন এবং তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় লামিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার সার্বিক চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

হাসপাতালে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির নেতা মো. রমিজউদ্দিন লন্ডনী, এম.এম মিজানুর রহমান ও আবু ইউসুব নয়নসহ অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, লামিয়া কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামের দরিদ্র কৃষক সাহাব উদ্দনের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। তার চিকিৎসা নিয়ে পরিবারটি আর্থিকভাবে চরম সংকটে ছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অগ্নিদগ্ধ শিশু লামিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন ড. খন্দকার মারুফ হোসেন

আপডেট সময় : ০৮:৩৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬