ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশি নথি যাচাই করে দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশ

রিফাতুজ্জামান প্রিন্স
  • আপডেট সময় : ০৭:৩৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 41

সৌদি আরবে অবস্থানরত যেসব রোহিঙ্গার বাংলাদেশি নথিপত্র রয়েছে, তাদের দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ নির্দেশনা দেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়, সৌদি আরবে বসবাসরত প্রায় ৬৯ হাজার মিয়ানমারের নাগরিক তথা রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রদান, পাশাপাশি পর্যটন ও জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধিসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের পাসপোর্ট প্রক্রিয়া আরও দ্রুত করার ওপর গুরুত্ব দেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজনীয় কাগজপত্র ও যাচাই-বাছাই শেষে ইতোমধ্যে প্রায় ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই প্রক্রিয়া দ্রুত করতে বাংলাদেশ থেকে বিশেষ টিম সৌদি আরবে পাঠানো হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন যে পাসপোর্ট ইস্যুতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না।

মন্ত্রী নির্দেশ দেন, যেসব ব্যক্তির বাংলাদেশি নথি রয়েছে বা প্রয়োজনীয় শর্ত পূরণ করেছেন, তাদের পাসপোর্ট দ্রুত প্রদান করতে হবে এবং সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় যাচাই-বাছাই করতে হবে।

বৈঠকে সৌদি রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে উচ্চ পর্যায়ের সফরের আমন্ত্রণ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে জানান, আগামী জুলাইয়ের প্রথমার্ধে তার সৌদি আরব সফরের সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশি নথি যাচাই করে দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশ

আপডেট সময় : ০৭:৩৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬