ঢাকা ০১:১৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা: নিবন্ধন বাধ্যতামূলক, সর্বোচ্চ গতি ২৫ কিমি পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে ৬ সদস্যের নতুন বোর্ড গঠন এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, ফি ১৫০ টাকা পোশাক শ্রমিকদের দাবি ঘিরে রোববার গঠন হচ্ছে নতুন ন্যূনতম মজুরি বোর্ড তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার: বাবার হত্যা মামলা, বন্ধুর ৭ দিনের রিমান্ড আবেদন এইচএসসি পাস করা সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জ্বালানি সংকটে তেল সংগ্রহে দীর্ঘ ভোগান্তি, সারিতে দাঁড়িয়ে ছিনতাইয়ের শিকার হওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 170

রাজধানীর বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সংকট ও সরবরাহ ঘাটতির কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। মিরপুর–১৪ এলাকার বাসিন্দা বেলাল হোসেন জানান, তিনি তেল সংগ্রহের জন্য সারাদিন অপেক্ষা করেছেন। দীর্ঘ সময় ক্ষুধা ও ক্লান্তি নিয়ে তিনি রাতভর সারিতে দাঁড়িয়ে থাকেন।

তিনি বলেন, মিরপুরের একাধিক পাম্প ঘুরেও তেল না পেয়ে পরে মোহাম্মদপুরে আসেন। রাত সাড়ে ১০টার দিকে আসাদ গেট এলাকার একটি পাম্পের সামনে সারিতে দাঁড়ান। সেখানে দীর্ঘ সময় অপেক্ষার পর ভোরের দিকে তেল সরবরাহ শেষ হয়ে গেলে আবারও অপেক্ষা করতে হয়।

এই সময় তিনি অভিযোগ করেন, ঘুমের মধ্যে অজ্ঞাত একটি কিশোরচক্র তার কাছ থেকে মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে পাশের একজন চালক তা উদ্ধার করলেও ভেতরের কিছু অর্থ হারিয়ে যায় বলে জানান তিনি।

এদিকে তেলের দাম বাড়ার পরও সরবরাহ সংকট কাটেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন পাম্পে সীমিত পরিমাণ তেল থাকায় গাড়ির দীর্ঘ সারি তৈরি হচ্ছে। অনেক জায়গায় সময়মতো জ্বালানি না পাওয়ায় সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

জ্বালানি সরবরাহকারী কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু পাম্পে অকটেন ও অন্যান্য জ্বালানির সরবরাহ কিছুটা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাস্তবে সেই সরবরাহ এখনো পুরোপুরি কার্যকর হয়নি বলে জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জ্বালানি সংকটে তেল সংগ্রহে দীর্ঘ ভোগান্তি, সারিতে দাঁড়িয়ে ছিনতাইয়ের শিকার হওয়ার অভিযোগ

আপডেট সময় : ০৮:১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬