ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ, সতর্ক করল সংসদ সচিবালয়

রিফাতুজ্জামান প্রিন্স
  • আপডেট সময় : ০২:২৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 103

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার Kaiser Kamal-এর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পেজ ও গ্রুপ খুলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংসদ সচিবালয়।

শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ব্যারিস্টার কায়সার কামাল ফ্যান’ নামসহ একাধিক ফেসবুক পেজ ও গ্রুপে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে, যার সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো সম্পৃক্ততা নেই।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়, ডেপুটি স্পিকার নিজে এসব পেজ বা গ্রুপ পরিচালনা করেন না এবং এ ধরনের কার্যক্রম সম্পর্কে তিনি অবগত নন। তিনি শুধুমাত্র তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজ ব্যবহার করেন।

তার নামে পরিচালিত অন্যান্য পেজ ও গ্রুপগুলোকে প্রতারণামূলক ও বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সাধারণ জনগণকে এসব ভুয়া পেজ বা গ্রুপের তথ্য বিভ্রান্তিতে না পড়ে সেগুলো এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি এসব প্ল্যাটফর্মে যুক্ত হওয়া বা কোনো তথ্য শেয়ার না করার অনুরোধও করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ ইচ্ছাকৃতভাবে এ ধরনের অপপ্রচারে জড়িত থাকলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।

এছাড়া প্রতারণামূলক এসব কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ, সতর্ক করল সংসদ সচিবালয়

আপডেট সময় : ০২:২৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬