ঢাকা ১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

ফেনীতে তারেক রহমানের সফর স্থগিত, নতুন তারিখ ১ অক্টোবর

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

ফেনীতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পূর্বনির্ধারিত ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১ অক্টোবর তিনি ফেনী সফর করবেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম। তিনি জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে সফরের তারিখ পরিবর্তন করা হয়েছে।

সফরের তারিখ পিছিয়ে গেলেও পরশুরাম ও ফুলগাজীতে প্রস্তুতি কার্যক্রম অব্যাহত রয়েছে। মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্পের উদ্বোধনকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থল প্রস্তুতের কাজ চলছে। এরই মধ্যে প্রস্তাবিত অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।

এ ছাড়া পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠে হেলিপ্যাড নির্মাণের পাশাপাশি সড়ক মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজও চলছে।

সফরের তারিখ পরিবর্তন হলেও নেতাকর্মীদের মধ্যে উৎসাহের কোনো কমতি নেই বলে দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। তিনি বলেন, আগামী ১ অক্টোবর ফেনীতে একটি ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফেনীতে তারেক রহমানের সফর স্থগিত, নতুন তারিখ ১ অক্টোবর

আপডেট সময় : ০৩:৪৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬