ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা: নিবন্ধন বাধ্যতামূলক, সর্বোচ্চ গতি ২৫ কিমি পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে ৬ সদস্যের নতুন বোর্ড গঠন এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, ফি ১৫০ টাকা পোশাক শ্রমিকদের দাবি ঘিরে রোববার গঠন হচ্ছে নতুন ন্যূনতম মজুরি বোর্ড তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার: বাবার হত্যা মামলা, বন্ধুর ৭ দিনের রিমান্ড আবেদন এইচএসসি পাস করা সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে ৬ সদস্যের নতুন বোর্ড গঠন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 5

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর লক্ষ্যে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। বোর্ডে সরকার, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।

অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে। বোর্ডের নিরপেক্ষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ।

মজুরি বোর্ডে অন্তর্ভুক্তির বিষয়ে বিজিআইডব্লিউএফের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, ‘মজুরি বোর্ডে অন্তর্ভুক্ত করার বিষয়টি অবগত হয়েছি। আশা করি, সরকার দ্রুত বোর্ডের কার্যক্রম শুরু করবে।’

এদিকে নতুন মজুরি নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে সড়ক অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।

বিক্ষোভের একপর্যায়ে দুপুর ১২টার দিকে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একই দাবিতে গাজীপুরেও সড়কে নেমে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে ৬ সদস্যের নতুন বোর্ড গঠন

আপডেট সময় : ০৩:১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬