ঢাকা ১২:২১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
পোশাক শ্রমিকদের দাবি ঘিরে রোববার গঠন হচ্ছে নতুন ন্যূনতম মজুরি বোর্ড তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার: বাবার হত্যা মামলা, বন্ধুর ৭ দিনের রিমান্ড আবেদন এইচএসসি পাস করা সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে

পোশাক শ্রমিকদের দাবি ঘিরে রোববার গঠন হচ্ছে নতুন ন্যূনতম মজুরি বোর্ড

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 10

বিভিন্ন খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী রোববার (১ নভেম্বর) নতুন মজুরি বোর্ড গঠন করা হবে। শনিবার (৩১ অক্টোবর) মালিক, শ্রমিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী আরিফ।

শ্রমমন্ত্রী বলেন, শ্রমিক সংগঠনগুলোর, বিশেষ করে গার্মেন্ট শ্রমিকদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে টানা চার ঘণ্টা আলোচনার পর রোববার মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। বোর্ড গঠনের পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে। এরপর এ বিষয়ে আর কোনো আন্দোলন থাকার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি।

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন পোশাক শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় শনিবার রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।

শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাইরে থেকে সংঘবদ্ধ কিছু দল শ্রমিকদের উত্তেজিত করছে বলে দেখা যাচ্ছে। এসব দল কারা এবং তারা শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না, কিংবা শ্রমিকদের দাবির প্রতি তাদের কোনো অঙ্গীকার রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পোশাক খাত নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে উল্লেখ করে এ বিষয়ে জাতি হিসেবে সবাইকে চিন্তাভাবনা করার আহ্বান জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, রোববার মজুরি বোর্ড গঠন করা হবে। শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় সেদিন বোর্ড গঠনের সুযোগ নেই। বোর্ড গঠনের পর শ্রমিকদের অসন্তোষের আর কোনো কারণ থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান।

শ্রম আইন অনুযায়ী, সরকার চার সদস্যের একটি ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে থাকে। এ বোর্ডে একজন চেয়ারম্যান, একজন নিরপেক্ষ সদস্য, একজন মালিক প্রতিনিধি এবং একজন শ্রমিক প্রতিনিধি থাকেন। কোনো শিল্পের ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিরা বোর্ডের সঙ্গে কাজ করেন।

শ্রম আইনের ১৩৯ ধারায় বলা হয়েছে, কোনো শিল্পের মালিকপক্ষ, শ্রমিকপক্ষ অথবা উভয় পক্ষের আবেদনের ভিত্তিতে সরকার ওই শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরির হার নির্ধারণের বিষয়টি বিবেচনা করতে পারবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পোশাক শ্রমিকদের দাবি ঘিরে রোববার গঠন হচ্ছে নতুন ন্যূনতম মজুরি বোর্ড

আপডেট সময় : ০৪:০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬