ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সৌদি আরবে ৩৫ লাখ বাংলাদেশি প্রবাসীর জন্য সরকারের জরুরি নির্দেশনা, যা মানা বাধ্যতামূলক সার ব্যবস্থাপনায় অনিয়ম হলেই ডিলারশিপ বাতিল, কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা: কৃষিমন্ত্রী শিগগিরই বসছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভা, কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা: নিবন্ধন বাধ্যতামূলক, সর্বোচ্চ গতি ২৫ কিমি পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে ৬ সদস্যের নতুন বোর্ড গঠন এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, ফি ১৫০ টাকা পোশাক শ্রমিকদের দাবি ঘিরে রোববার গঠন হচ্ছে নতুন ন্যূনতম মজুরি বোর্ড তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার: বাবার হত্যা মামলা, বন্ধুর ৭ দিনের রিমান্ড আবেদন এইচএসসি পাস করা সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

বিদেশের শ্রমবাজারে দক্ষ কর্মীর সুযোগ বাড়াতে চীনের নতুন উদ্যোগ, বাংলাদেশে বিনামূল্যে মান্দারিন প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 72

বিদেশের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির সুযোগ বাড়াতে মান্দারিন ভাষা প্রশিক্ষণে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। দেশটির বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে দক্ষতা উন্নয়নের পাশাপাশি কর্মীদের মান্দারিন ভাষায় প্রশিক্ষণ দেবেন। এ কার্যক্রমে বাংলাদেশ সরকারের কোনো অর্থ ব্যয় হবে না বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, বাংলাদেশের দক্ষ কর্মীদের বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে মান্দারিন ভাষা শেখানোর বিষয়ে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে। চীন এ বিষয়ে সহযোগিতা করতে ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। দেশটির বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে প্রশিক্ষণ দেবেন।

তিনি জানান, এই প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশ সরকারের কোনো অর্থ ব্যয় হবে না।

বৈঠকে মোংলা বন্দর উন্নয়ন নিয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, মোংলা বন্দরের উন্নয়নে চীন আগ্রহ প্রকাশ করেছে এবং দ্রুত কাজ শুরুর বিষয়ে দেশটির পক্ষ থেকে আগ্রহ জানানো হয়েছে। পাশাপাশি মোংলা ও চট্টগ্রাম বন্দরের মধ্যে যোগাযোগব্যবস্থা আরও উন্নত করার বিষয়েও আলোচনা হয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর, দেশটির ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক এবং চট্টগ্রামে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধনের বিষয়ও বৈঠকে উঠে আসে।

বাংলাদেশ-চীনের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মীর শাহে আলম। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক চাপের সময়ে চীনের কাছ থেকে যতটা সম্ভব বিনিয়োগ ও সহযোগিতা নেওয়া সরকারের অন্যতম লক্ষ্য।

বৈঠকে চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল, দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক এবং রাজনৈতিক দলগুলোর পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। চীনের রাজনৈতিক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর এবং বিএনপির প্রতিনিধিদলের চীন সফরের মাধ্যমে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আরও গভীর করার আগ্রহের কথাও বৈঠকে জানানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিদেশের শ্রমবাজারে দক্ষ কর্মীর সুযোগ বাড়াতে চীনের নতুন উদ্যোগ, বাংলাদেশে বিনামূল্যে মান্দারিন প্রশিক্ষণ

আপডেট সময় : ০৫:২৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬