ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে লাগতে পারে দুই বছর: তথ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 20

দেশে গ্যাসের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমানে চাহিদা অনুযায়ী সহজে গ্যাস পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে গ্যাসের দামও অনেক বেশি চাওয়া হচ্ছে। চলমান এ সংকটকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

তার ভাষ্য অনুযায়ী, দেশের গ্যাস পরিস্থিতিকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে প্রায় দুই বছর সময় প্রয়োজন হতে পারে। তবে এর মানে এই নয় যে, এই পুরো সময়জুড়ে পরিস্থিতি আরও খারাপ হতে থাকবে। বরং সময়ের সঙ্গে ধীরে ধীরে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের সময়কালের প্রসঙ্গ তুলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ওই সরকারের দুই বছরে দেশের স্থলভাগে নতুন করে গ্যাস অনুসন্ধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এ ছাড়া ওই সময় মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মতো পরিস্থিতির মুখোমুখিও হতে হয়নি বলে উল্লেখ করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে লাগতে পারে দুই বছর: তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৬:২২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬