ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ পাড়ি, বিলাসবহুল ইয়ট ‘নর্ড’ ঘিরে তুমুল আলোচনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 135

ভূ-রাজনৈতিক উত্তেজনা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অতিক্রম করেছে রুশ ধনকুবের আলেক্সি মোর্দাসোভের সঙ্গে সংশ্লিষ্ট বিলাসবহুল প্রমোদতরি ‘নর্ড’। প্রায় ৫০০ মিলিয়ন ডলার মূল্যের এই ইয়টটি রোববার ভোরে ওমানের মাসকাট বন্দরে গিয়ে নোঙর করে।

শিপিং তথ্য অনুযায়ী, প্রায় ৪৬৫ ফুট দীর্ঘ এই প্রমোদতরি শুক্রবার দুবাই মেরিনা থেকে যাত্রা শুরু করে এবং শনিবার কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করে। বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে এ পথ দিয়ে জাহাজ চলাচল অনেকটাই সীমিত। আগে যেখানে প্রতিদিন গড়ে ১৪০টি জাহাজ চলাচল করত, এখন সেখানে খুব অল্প সংখ্যক বাণিজ্যিক জাহাজ অনুমতি পাচ্ছে। এমন পরিস্থিতিতে একটি ব্যক্তিগত বিলাসবহুল ইয়ট কীভাবে এই পথ অতিক্রম করল, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

রুশ ব্যবসায়ী আলেক্সি মোর্দাসোভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ইউক্রেন যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও ‘নর্ড’ ইয়টটির মালিক হিসেবে তার নাম সরাসরি নেই, তবে সাম্প্রতিক নথি অনুযায়ী এটি তার স্ত্রীর মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত।

বিশ্লেষকদের ধারণা, রাশিয়া ও ইরানের মধ্যে সাম্প্রতিক ঘনিষ্ঠ সম্পর্কই এ যাত্রার পেছনে বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে দুই দেশের মধ্যে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির পর এই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম বিলাসবহুল ইয়টগুলোর একটি ‘নর্ড’-এ রয়েছে একাধিক শয়নকক্ষ, সুইমিং পুল, হেলিপ্যাড এবং ব্যক্তিগত সাবমেরিন সুবিধা। ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ পাড়ি, বিলাসবহুল ইয়ট ‘নর্ড’ ঘিরে তুমুল আলোচনা

আপডেট সময় : ০৬:০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬