সংবাদ শিরোনামঃ
কলেজছাত্রের বানানো গো-কার্টে চড়লেন প্রধানমন্ত্রী, মুগ্ধ হয়ে দিলেন উৎসাহ
রিফাতুজ্জামান প্রিন্স
- আপডেট সময় : ০৫:৪৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / 18

কলেজছাত্র রিজওয়ান রশীদের তৈরি গো-কার্ট চালিয়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে এই উদ্ভাবনী যানটি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী নিজেই গো-কার্টটি চালিয়ে দেখেন এবং তরুণ উদ্ভাবকের প্রচেষ্টার প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, উচ্চমাধ্যমিক পরীক্ষার পর নিজের জমানো অর্থ দিয়ে স্থানীয় যন্ত্রাংশ ব্যবহার করে মাত্র এক লাখ টাকায় এই গো-কার্টটি তৈরি করেন রিজওয়ান রশীদ। প্রায় দুই থেকে তিন মাসের পরিশ্রমে নির্মিত এই রেসিং কারটি স্থানীয়ভাবে পরীক্ষিত এবং নিরাপত্তা বিবেচনায় তৈরি করা হয়েছে।
তরুণদের উদ্ভাবনী উদ্যোগে উৎসাহ দিতে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ ইতিবাচক বার্তা বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।















