ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

আইএমএফের সব শর্ত মানা বাধ্যতামূলক নয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 67

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া সব শর্ত পূরণ করা বাধ্যতামূলক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে তিনি বলেন, সরকার অভ্যন্তরীণ খাত থেকে যে ঋণ নিচ্ছে, সেটিকে অযথা ভয়ঙ্করভাবে দেখা ঠিক নয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, দেশে বর্তমানে জ্বালানির কোনো সংকট নেই এবং সম্ভাব্য চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাবে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা চলছে এবং একটি যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ব্রিফিংয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি নিয়ে জনপরিসরে আলোচনা হওয়া স্বাভাবিক। তবে বর্তমান সরকারের পক্ষ থেকে ওই চুক্তি বাতিলের কোনো সিদ্ধান্ত নেই।

মানবাধিকার কমিশন, গুম কমিশন এবং বিচার বিভাগ সংক্রান্ত কিছু অধ্যাদেশ সংসদে উত্থাপিত না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, সাংবিধানিক সময়সীমার কারণে নির্ধারিত ৩০ দিনের মধ্যে তা উত্থাপন করা সম্ভব হয়নি। তবে প্রয়োজনীয় সংশোধন করে এসব বিষয় নতুন করে আইন আকারে সংসদে আনা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আইএমএফের সব শর্ত মানা বাধ্যতামূলক নয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

আপডেট সময় : ০৯:১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬