ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন রাজপথে অস্থিতিশীলতা নয়, দেশ গড়ার আহ্বান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত, কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণ ‘১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ সংসদের দিকে’— প্রত্যাশার কথা জানালেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতি: শিমুল বিশ্বাস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, উদ্ধার বিপুল মাদক ও স্বর্ণালংকার ডলার শক্তিশালী হওয়ায় স্বর্ণের দামে বড় পতন, তবু পাঁচ মাস পর মাসিক লাভের পথে যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম, ৫০ দেশের নাগরিকদের গুনতে হতে পারে ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড আবারও সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাহউদ্দিন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রায় নিশ্চিত ‘টক্সিক’ নিয়ে সমালোচনার জবাব দিলেন কিয়ারা, ‘চ্যালেঞ্জিং চরিত্রই খুঁজি’

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে বাংলাদেশের বৈঠক

রিফাতুজ্জামান প্রিন্স
  • আপডেট সময় : ০৩:২৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 30

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তুরস্কে আয়োজিত আন্তালিয়া কূটনীতি ফোরামের পার্শ্ব বৈঠকে দুই দেশের মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সহায়তা কামনা করেন। তিনি স্মরণ করেন, অতীতে ইরান হরমুজ পারাপারের অনুমতিপ্রাপ্ত দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় বাংলাদেশ কৃতজ্ঞ ছিল।

এ সময় চলমান আঞ্চলিক পরিস্থিতি প্রসঙ্গে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থান তুলে ধরেন তিনি। সব পক্ষকে সংযম প্রদর্শন এবং সংলাপ ও কূটনৈতিক উপায়ে মতপার্থক্য নিরসনের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের গঠনমূলক অবস্থানের প্রশংসা করে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ভবিষ্যতে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের আশা প্রকাশ করেন।

বৈঠকের পর ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপন করেন এবং রাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন যে, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে বাংলাদেশের বৈঠক

আপডেট সময় : ০৩:২৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬