
পানি সম্পদ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
বুধবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এশিয়া ন্যাশনাল এসেম্বলি ওয়াটার কনসালটেটিভ মিটিং-এর ‘ওভারসিজ অ্যান্ড একাডেমিক সেশন’-এ তিনি অংশগ্রহণ করেন।
সম্মেলনে পানি সম্পদ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া অনুষ্ঠানের ফাঁকে এ কে এম ফজলুল হক মিলন বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় পানি ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।