
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য কমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ নেমে এসেছে ৩৬ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলারে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ রয়েছে ৩১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩ হাজার ৬০৮ কোটি ২২ লাখ ৫০ হাজার ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ১৫৩ কোটি ২৩ লাখ ডলার।
এর আগের দিন অর্থাৎ ২৪ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩ হাজার ৬১০ কোটি ৩৮ লাখ ৯০ হাজার ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে এর পরিমাণ ছিল ৩ হাজার ১৫৫ কোটি ২৬ লাখ ৭০ হাজার ডলার।
এরও আগে ২৩ জুন কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে রিজার্ভ ছিল ৩ হাজার ৫৭৯ কোটি ৮১ লাখ ১০ হাজার ডলার এবং আইএমএফের হিসাব অনুযায়ী ছিল ৩ হাজার ১২৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার।
এছাড়া ১৭ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩ হাজার ৫৮০ কোটি ২৩ লাখ ৫০ হাজার ডলার, আর বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩ হাজার ১২৩ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ডলার।
এর আগে ১৫ জুন রিজার্ভ ছিল ৩ হাজার ৫৬৩ কোটি ৬ লাখ ৫০ হাজার ডলার, যেখানে আইএমএফের হিসাব অনুযায়ী এর পরিমাণ ছিল ৩ হাজার ১০৮ কোটি ৬ লাখ ১০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৪ জুন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩ হাজার ৫৬২ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার। সেদিন আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩ হাজার ১০৭ কোটি ৫৭ লাখ ২০ হাজার ডলার।
উল্লেখ্য, ১৪ জুন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ১০০ কোটি ৫ লাখ মার্কিন ডলারের বাজেট সহায়তার ঋণ পাওয়ার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়।