
মে মাসে দেশের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ফলে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১৮ এপ্রিল নির্ধারিত মূল্য অনুযায়ী লিটারপ্রতি ডিজেল ১১৫ টাকা, পেট্রল ১৩৫ টাকা, অকটেন ১৪০ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এই মূল্যহারই আগামী মে মাসেও বহাল থাকবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে পরবর্তী এক মাস জ্বালানি তেলের দাম আগের মতোই কার্যকর থাকবে।